বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নবীনগরে সহপাঠীকে ইভটিজিং এর প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন একজন শিক্ষার্থী ,  পিটিয়ে আহত !

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    |    ০৫:৫০ পিএম, ২০২০-১০-১৩

নবীনগরে সহপাঠীকে ইভটিজিং এর প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন একজন শিক্ষার্থী ,  পিটিয়ে আহত !

ব্রাহ্মনবাড়িয়া নবীনগর উপজেলার চারগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহপাঠী ছাত্রীকে ইভটিজিং এর প্রতিবাদ করায় এক ছাত্রকে বেদড়ক মারধর করে পিটিয়ে আহত করেছে এই বিদ্যালয়ের কয়েকজন বখাটে ছাত্র।

 মঙ্গলবার বিকালে উপজেলার আলীয়াবাদ ভোরের বাজারে থেকে গোপালপুর রাস্তার উপরে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বেদরক মারধর করে পিটিয়ে আহত করা ঐ ছাত্রটি হচ্ছে পৌর এলাকার নারায়ণপুর গ্রামের বাসিন্দা উপজেলা পল্লীবিদ্যুৎ ইলেকট্রিশিয়ান এসোসিয়েশন এর সভাপতি জাহাঙ্গীর আলম জামাল এর বড় ছেলে অষ্টম শ্রেণীতে পড়া ছাত্র মোঃ শাকিল আহমেদ।

অভিযোগ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে এই বিদ্যালয়ের অধ্যয়নরত মাঝিকারার কয়েকজন ছাত্র  প্রাইভেট পড়াতে যাওয়া তাদের আরেক সহপাঠী ছাত্রীকে বিভিন্ন ভাবে ইভটিজিং করে যাচ্ছেন।
বিষয়টি ঐ ছাত্রীর আপন চাচাতো ভাই ও আহত শাকিল জানতে পেরে ঘটনার আগের দিন ওদেরকে নারায়নপুর হাসান শাহ মাজার সংলগ্ন এলাকায় অভিযুক্ত কয়েকজন ছাত্র ঘুরতে আসলে প্রতিবাদ করেন।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়।
পরের দিন সেই রেস ধরে শাকিলের উপর প্রাইভেট পড়া শেষে রাস্তায় ফেলে পূর্ব পরিকল্পিত ভাবে বেদড় পিঠায় অভিযুক্তরা।

পরে স্থানীয় লোকজন দেখে শাকিলকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তার শারীরিক অবস্থা বিবেচনা করে কুমিল্লায় রেফার করে।

ঐদিনই নবীনগর থানায় আহত পুত্রের এমন অবস্থা দেখে জাহাঙ্গীর আলম জামাল বাদী হয়ে ৫ জন সহ ইউনুছ মিয়া,এমরান হোসেন, সাহাব উদ্দীন সরকার, শিহাব,আরো অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।

তবে এই বিষয়ে অভিযুক্ত ছাত্রদের সাথে যোগাযোগ করলে তাদের পাওয়া যায়নি।

নবীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) রুহুল আমিন জানান, বিষয়টি তদন্ত চলছে।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর